মুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সভায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
প্রতিষ্ঠার, দলের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল
পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা উপলক্ষে
গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা
বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের এ আলোচনা সভার আয়োজন করে।
প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার
আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম,
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার
বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক
মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সীর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ, রাজীব শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
মোঃ নাসির খান প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল