১৭ রানে পিছিয়ে থেকে লাঞ্চে বাংলাদেশ

মুমিনুল হক মাত্র এক রানের জন্য ফিফটি হাতছাড়া করেছেন। তবে তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটাকে নিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। ডারউইন টেস্টে দাপুটে খেলেই দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।বাংলাদেশের সংগ্রহ এখন ২ উইকেটে ১৮১ রান। তানজিদ তামিম ৭৪ আর নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ২৮ রানে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে মাত্র ১৭ রানে পিছিয়ে টাইগাররা।

১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।

তবে ভুল করেননি তামিম। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি জুটি গড়ার পথে আছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার। আছেন সেঞ্চুরির অপেক্ষায়।

পূর্ববর্তী নিবন্ধইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের