জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন নয়, এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।

১৬ জুলাই পালিত হতে যাওয়া ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদদের আত্মদান আমাদের স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, মর্যাদা, স্বার্থ ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।’বাণীতে রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আন্দোলনে আহত সেই সব সাহসী তরুণ-তরুণী ও যুবকদের স্মরণ করেন, যাদের অনেকে পঙ্গুত্ববরণ করে আজও কষ্টকর জীবনযাপন করছেন।

শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা জানান এবং জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি প্রতিনিধিদলের সাক্ষাৎ, ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ
পরবর্তী নিবন্ধমিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা