দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন
বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২ জুলাই) এক কর্মী সভা অনুষ্ঠিত
হয়েছে। সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও
গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে মোঃ ওবায়দুল ইসলামকে আহ্বায়ক এবং এম. মিঠু লস্করকে সদস্য
সচিব করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কর্মী সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির নেতা
মোঃ রবিউল ইসলাম মুন্সি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী
করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের
পাশে থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সবাইকে
সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সদস্য
বদিউজ্জামান লস্কর, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পশারগাতী
ইউনিয়ন বিএনপির সদস্য সোয়েবুর রহমান (সালমিন মিয়া), সাধারণ
সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির কৃষি
বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ।
বক্তারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে ত্যাগী ও
নিবেদিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। আগামী দিনের
রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার
আহ্বান জানানো হয়।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা
জানানো হয়। এ সময় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও
সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সভা শেষে নতুন কমিটির সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত
অনুষ্ঠিত হয়।


