মুকসুদপুরে আ.লীগ নেতা পংঙ্গজ বিশ্বাস যুগ্ম সম্পাদকপদ থেকে পদত্যাগ

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বন্যাহাটি গ্রামের বাসিন্দা পংঙ্গজ
বিশ্বাস শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার ২৯ জুন বিকাল ৩টায় মুকসুদপুর
সাংবাদিক কার্যালয়ে উজানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ
থেকে পদত্যাগ করেছেন।


লিখিত পদত্যাগপত্রে তিনি বলেন, আজ হতে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আর
কোন সম্পর্ক থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি
সবসময় সচেতন থাকবেন এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির
কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধবুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন