বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্লাস্টার অর্থায়ন স্কিম পুনঃঅর্থায়ন চুক্তি

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর তত্ত্বাবধানে ক্লাস্টার অর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

২৮ জুন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-এর পরিচালক নওশাদ মোস্তফা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএমই বিজনেস হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুল ইসলাম, রিফাইন্যান্স ইউনিটের প্রধান ও এসএভিপি শেখ আসাদুল হক এবং বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পুনঃঅর্থায়ন চুক্তির মাধ্যমে ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দেশের এসএমই খাতের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
পরবর্তী নিবন্ধবিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ