আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সম্পর্কিত ‘জরুরি প্রয়োজন’ মেটানোসহ কয়েকটি খাতের জন্য আইনপ্রণেতাদের কাছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন বা ৮ হাজার ৭৬০ কোটি ডলার অনুমোদনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। এই অনুরোধটি এমন এক সময়ে করা হলো, যার মাত্র একদিন আগেই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে মার্কিন কংগ্রেস।হোয়াইট হাউস জানিয়েছে, এই তহবিলের সিংহভাগ অর্থ অর্থাৎ ৬৭ বিলিয়ন বা ছয় হাজার ৭০০ কোটি ডলার দেশটির প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ করা হয়েছে।


