জনতা ব্যাংক জিয়া পরিষদ ইউনিটির ১২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কর্তৃক মঙ্গলবার (২৩ জুন) সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম-মহাসচিব আবদুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সাইফুল আবেদীন সেলিম- এসপিও-কে সভাপতি ও জনাব মো: হাফিজুর রহমান- পিও-কে সাধারণ সম্পাদক করা হয়েছে; এছাড়া সহ-সভাপতি পদে মনির আহমেদ, এজিএম ও মোঃ মনছুর রহমান, এসপিও, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম শিপার, এসপিও ও জাহাঙ্গীর আলম সুজন, এসও এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাসেল তালুকদার, এসও দায়িত্ব লাভ করেছেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির হাত ধরে জনতা ব্যাংক পিএলসি.-তে জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

পূর্ববর্তী নিবন্ধএকযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত