হামের উপসর্গ নিয়ে আরো ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের এবং হামের লক্ষণ নিয়ে ৫৯৩ জনের মৃত্যু হল।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৫১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত মোট ১০০৯ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই সময়ে নমুনা পরীক্ষায় ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তাতে সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন। আর নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯৭জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হামের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৪ হাজার ৯৭১ জন।

পূর্ববর্তী নিবন্ধঅভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শিক্ষা সংস্কারের প্রথম ধাপ: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধএকযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ