ছাতকে পিডিবিএফের চারা বিতরণ ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতকে দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায়। দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায় সমিতির সুফলভোগী সদস্য দের মধ্যে ৪ দিন ব্যাপী শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে।এর আগে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ।

বুধবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রশিক্ষন কেন্দ্রে পিডিবিএফ এর সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন । প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন পিডিবিএফ কর্মকর্তা বৃন্দ।

ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস। এসময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সাকির আমিন, পিডিবিএফএর হিসাব রক্ষন কর্মকর্তা মাসুম মিয়া, মাঠ কর্মকর্তা আব্দল্লহ আল জুবায়ের, শ্যামলী দাস, হায়দার আলী খান,,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন বলেন কাজের কোন বিকল্প নেই।

সরকারের দারিদ্র্য বিমোচন মূলক কর্মসূচি গুলোতে কাজের গুরুত্ব দেয়া হয়েছে। নারী দের হাতকে কাজে লাগাতে হবে। কাজ না শিখে দেশের বাহিরে গেলে নাগরিকের মূল্যায়ন থাকেনা।সম্মিলিত ভাবে অংশ গ্রহনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ।

দারিদ্র্য বিমোচনে পিডিবিএফ এর ভূমিকা, লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে জানলে সমাজে আপনার অবস্থান গড়ে তুলতে পারবেন। আপনার বাড়ির আঙ্গিনায় শাক সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে হবে । সভা শেষে উপকার ভোগী দের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধভোটের দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান দেবে ইসি