এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ী সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই বর্তমান সরকার সহ্য করবে না। দ্রুততম সময়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

পূর্ববর্তী নিবন্ধওয়ালটন লিফটের বিজ্ঞাপনে মডেল হলেন সঙ্গীত শিল্পী তাহসান
পরবর্তী নিবন্ধসচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ