মুকসুদপুরে মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন এমপি সেলিমুজ্জামানের

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরেই শহীদদের স্মরণে পুষ্পস্তবক
অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মুকসুদপুর
উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদিতে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরকে সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
করেন।এ ছাড়া মুকসুদপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
(বিএনপি) মুকসুদপুর শাখার পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,
সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস,
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক
অর্পণ করেন।এছাড়াও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মুকসুদপুর কলেজসহ
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শহীদদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা
উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব
আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান আদর্শ নতুন করে স্মরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব‌্যাংকে যথাযোগ‌্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ইউ,পি চেয়ারম্যান ইমারত শেখের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার