স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ মার্চ , মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন।

সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান। বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো. নূর আলম সরদার , মহাব্যবস্থাপকবৃন্দ এবং সদর দফতরে কর্মরত উপমহাব্যবস্থাপকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসি সদর দফতর এবং ঢাকাস্থ বিভিন্ন জোনাল ও শাখা অফিসের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করেন। জাতির অনন্য গৌরবময় মহান স্বাধীনতা ও জাতীয় পালনে এ বছরও নানা কর্মসূচি গ্রহণ ও পালন করে বিএইচবিএফসি। সারাদেশে প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের সকল অফিসও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করে।

পূর্ববর্তী নিবন্ধমহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’