মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের বাহিনীকে আরও শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজম্যাক্স।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, চারজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি প্রায় ৪ হাজার মেরিন ও নৌসেনা সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর লক্ষ্য হলো- যাতে ইরানের বিরুদ্ধে লড়াইরত সেনাদের আরও শক্তিশালী করা।

‘বক্সার এমফিবিউআস রেডি গ্রুপ’ নামের একটি নৌবহর, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা হচ্ছে, তাতেও রয়েছে উন্নত যুদ্ধ সক্ষমতা। নিউজম্যাক্সের তথ্য অনুযায়ী, এই নৌবহরে এফ-৩৫ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও উভচর যান রয়েছে, যা স্থল অভিযানে ব্যবহৃত হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় ২ হাজার ৫০০ মেরিন সদস্য ও ‘ইউএসএস ট্রিপলি’ নামের একটি উভচর সামরিক জাহাজ পাঠিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতেলের দাম ব্যারেলপ্রতি ১৮০ ডলার ছাড়াতে পারে: সৌদির শঙ্কা
পরবর্তী নিবন্ধঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি