মুকসুদপুরে ঈদকে ঘিরে দর্জি ও গার্মেন্টস দোকানেবেড়েছে ব্যস্ততা

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ


ঈদের দিন যত ঘনিয়ে আসছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন দর্জি দোকানে
বেড়েছে কাজের চাপ ও ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পোশাক তৈরি ও সরবরাহে
নিরলসভাবে কাজ করছেন দর্জিরা। উপজেলার বাজারগুলোতে ঘুরে দেখা যায়, ছোট-বড় প্রায় সব
দর্জি দোকানেই অর্ডারের স্তুপ জমে আছে। নতুন কাপড় নিয়ে গ্রাহকদের ভিড়ও চোখে পড়ার
মতো। বিশেষ করে নারী ও শিশুদের পোশাক তৈরির অর্ডার সবচেয়ে বেশি। অনেকে ঈদের আগেই
পোশাক হাতে পেতে আগাম বুকিং দিয়েছেন।স্থানীয় এক দর্জি জানান, ঈদ উপলক্ষে
প্রতিবছরই কাজের চাপ বাড়ে, তবে এ বছর অর্ডার তুলনামূলক বেশি। সময়মতো পোশাক
সরবরাহ করতে অতিরিক্ত কর্মী নিয়োগ এবং রাত জেগে কাজ করতে হচ্ছে।অন্যদিকে গ্রাহকদের
মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক পাওয়ার উদ্বেগ। শতরুপা র্টেইলাস মালিক জাহাঙ্গীর
বলছেন, কাপড় ও আনুষঙ্গিক উপকরণের দাম কিছুটা বাড়লেও ঈদের আনন্দে নতুন পোশাকের
চাহিদা কমেনি। এছাড়া গার্মেন্টস মার্কেটগুলোতে নতুন পোশাক বেচাকেনা ততই জমে
উঠছে। ক্রেতা-বিক্রেতারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার ভালো বেচাকেনা হচ্ছে।
বাহারি রঙের পোশাকের পাশাপাশি জুতা ও প্রসাধনী পণ্য কিনছেন সবাই। সকাল থেকে রাত
সাড়ে ১১টা পর্যন্ত চলছে বেচাকেনা। মার্কেটগুলোতে এক থেকে শুরু করে ১০ হাজার টাকার
পোশাক বেচাকেনা বেশি হচ্ছে- এমনটি জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।ক্রেতারা বলেন,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দাম মোটামুটি সহনীয় পর্যান্তই আছে। সাধ ও সাধ্যের
মধ্যে স্ত্রী, ছেলে-মেয়েসহ নিজের জন্য নতুন জুতা এবং পাঞ্জাবি কিনেছি। চার হাজার টাকার
মধ্যে জামাকাপড় কিনতে পেরেছি। বাজারের গার্মেন্টস দোকানি জানান, তাদের
দোকানগুলোতে ১০ রোজার পর থেকেই বেচাকেনা জমে উঠেছে। দিনের পাশাপাশি রাত ১১টা
পর্যন্ত ক্রেতা আসছেন। গত কয়েক বছরের তুলনায় সুন্দর পরিবেশে বেচাকেনা চলছে। মুকসুদপুর
শহরের মা-বাবার দোয়া সুপার মার্কেট দোকান মালিক প্রান্ত সিকদার বলেন, মাসের প্রথমদিকে
সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বেতন পাওয়ায় মার্চের শুরুতেই ক্রেতারা ভিড় করছেন। নতুন
পোশাক কিনছেন। আশা করছি, শেষ পর্যন্ত এভাবে জমজমাট বেচাকেনা চলবে।ঈদবাজারে আইন-
শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। স্যান্ডেলের পাশাপাশি জুতাও বেশ বিক্রি হচ্ছে। ক্রেতাদের
বাড়তি চাপ সামাল দিতে হিমশিম হচ্ছে ব্যবসায়ীদের ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে স্বাস্থ্যসেবা গ্রহণ করলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান
পরবর্তী নিবন্ধসংসদের বিশেষ কমিটিতে পাঠানো হলো ১৩৩ অধ্যাদেশ