জেলা প্রতিনিধি
খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের একজন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টায় এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হোসেন লবণচরা থানার আশিবিঘা এলাকার বাসিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, স্থানীয়রা গুলিবিদ্ধ রাকিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


