তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

নিজস্ব প্রতিবেদক

মেয়য় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আজ রোববার (১৮ জানুয়ারি) শুনানি হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

নানক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি
পরবর্তী নিবন্ধপুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা