দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ)

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও
গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা
নিবেদন, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় মুকসুদপুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে
দিবসের কর্মসূচি শুরু হয়। মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন
উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোহাম্মদ আবুল হাছনাত।এরপর মুকসুদপুর থানার নবাগত
অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন,মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে
উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোহাম্মদ আবুল হাছনাত ও মুক্তিযোদ্ধা ফায়েক
উদ্দিন,সরকারি মুকসুদপুর কলেজ এবং সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীরা বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর ফুলেল শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোহাম্মদ
আবুল হাছনাতের সভাপতিত্বে এবং সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মোঃ মাহাবুব হাসান
বাবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-
মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান,সরকারি মুকসুদপুর কলেজের রাষ্ট্র
বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ড: কবির উদ্দিন আহমেদ, বাশবাড়িয়া ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফায়েক
উদ্দিন,মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো:
ওহিদুল ইসলাম,মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু মুকসুদপুর
প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন,ক্রিড়া সম্পাদক বাবুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোহাম্মদ আবুল হাছনাত বলেন,শহীদ
বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীনতার ঠিক আগমুহূর্তে তাঁদের হত্যা করে দেশকে
মেধা শূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করা অত্যন্ত জরুরি। সত্য ইতিহাস জানা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ
হওয়াই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। বিশেষ অতিথির বক্তব্যে মুকসুদপুর থানার নবাগত অফিসার
ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস জানা ছাড়া
প্রকৃত দেশপ্রেম পূর্ণতা পায় না। শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে তাঁদের আদর্শ আমাদের
পথপ্রদর্শক।


