ঢাকার আকাশ মেঘলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান