চট্টগ্রামে কম্বল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট 

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর কদলতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেলা একটার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআকাশে যত তারা, আইনে তত ধারা: অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা