মহাখালীতে বৈশাখী পরিবহন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।

ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে ভূমিকা রাখতে চায়
পরবর্তী নিবন্ধআলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন