খুলনায় প্রবাসফেরত যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি

খুলনার রূপসায় সোহেল (৪০) নামে প্রবাসফেরত এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠে এ ঘটনা ঘটে।

সোহেল রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ফিরেছেন।

রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আ. সবুর খান জানান, সোহেল রুটি ও দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্বৃত্তদের ছোড়া আটটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে অপহরণের একদিন পরে দেড় বছরের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধকমিশনের মোট ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন খাতে ৪৫ লাখ