নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন তারেক রহমান : রিজভী
পরবর্তী নিবন্ধরূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট