সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা নয়, পলাতক আসামি ‘ভোটে অযোগ্য’

নিজস্ব প্রতিবেদক

ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকসংসদ নির্বাচনে প্রার্থীর অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া যেকোনো পলাতক আসামি ভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ‘অযোগ্য’ বিবেচিত হবেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেছেন, যেকোনো ফৌজদারি মামলার ফেরারি আসামি ভোটে অংশ নিতে পারবেন না। যদি এটি নিয়ে কোনো ধরনের মিস ইউজ হয় তবে পুনরায় ভেবে দেখা হবে। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না।

‘প্রার্থী বা তার প্রস্তাবকারী/সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে’- যোগ করেন এ নির্বাচন কমিশনার।র্তার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনিই সিদ্ধান্ত নেবেন কখন ভোট শুরু করবেন, আর কখন বন্ধন করবেন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চুড়ান্ত ছিল। মাঝখানে এটা সংশোধন করে বিধান করা হয়েছিল যে ভোট শুরুর পূর্বে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দেখবেন, তার তারা রিপোর্ট দিলে ভোট শুরু করতেন। আমরা এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি। এতে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হবেন সর্বেসর্বা।

তিনি আরো বলেন, মিডিয়াকর্মীসহ কে কতক্ষণ ভোটকক্ষের ভেতরে থাকবেন তা নির্ধারণের ক্ষমতা আমরা প্রিজাইডিং অফিসারকে দিয়েছি।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। অথবা সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে জনতা ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীকে সিঙ্গাপুরের মতো দেখতে চাই