ছাতক প্রতিনিধি :

ছাতকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেয়া হয়েছে উন্মুক্ত লটারির মাধ্যমে।উপজেলা হলরুমে উম্মুক্ত ভাবে ডিলার নিয়োগ হন ১৩টি ইউনিয়নের ২৬ জন। সোমবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কৃষি কর্মকতা তৌহিদুল ইসলাম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পাণি ভট্টাচার্য্য, উপজেলা বিএনপির নেতা আব্দুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাবেক সম্বয়ক এহছানুল ইসলাম জুবায়ের, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক খালেদ আহমদ, ফজল আহমদ, জানে আলম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচনে আমরা বদ্ধপরিকর। আজকের লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সেটিরই প্রতিফলন ঘটেছে।


