সারা দেশের পৌর কর্মকর্তাদের তথ্য চাইল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

দেশের পৌরসভাগুলোতে ৯ পদের কর্মকর্তাদের তথ্য জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (২৭ জুলাই) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সকল পৌরসভার প্রশাসককে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে।

৯ পদের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এসব পদসগুলোর তথ্য ছকে সফট কপি নিকস্ ফন্টে ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে আগামী তিন কার্যদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

যাদের তথ্য চাওয়া হয়েছে-

১. পৌর নির্বাহী কর্মকর্তা (ক শ্রেণি)
২. পৌর নির্বাহী কর্মকর্তা (খ শ্রেণি)
৩. পৌর নির্বাহী কর্মকর্তা (গ শ্রেণি)

  1. সহকারী প্রকৌশলী (সিভিল)
    ৫. হিসাবরক্ষণ কর্মকর্তা
    ৬. সমাজ উন্নয়ন কর্মকর্তা
    ৭. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
    ৮. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
    ৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

মোট পদ সংখ্যা, কর্মরত পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, শূন্য পদের সংখ্যার বিষয়ে ছকে তথ্য দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব
পরবর্তী নিবন্ধ৫ সমন্বয়ক গ্রেফতারের খবরে বেদনায় নীল হয়ে গেছি: মির্জা ফখরুল