সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে।

বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এসময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত