টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

একমাত্র টেস্টের সিরিজ। এই প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। এর আগে টেস্ট খেলুড়ে যত দেশের মুখোমুখি হয়েছিলো, সবগুলোর বিপক্ষেই প্রথম টেস্টে পরাজয় হয়েছে সঙ্গী। এমনকি আফগানিস্তানের বিপক্ষেও টেস্টে হারতে হয়েছিলো টাইগারদের।

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস বদলানোর মিশন। প্রথমবার মুখোমুখি হয়ে প্রথম জয়ের স্বাদ নিতে পারবে কি টাইগার ক্রিকেটাররা? এমন জ্বল্পনা-কল্পনা সঙ্গে নিয়েই আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস করতে মাঠে নামেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়াসে এই সাত-সকালে টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়কই এবং টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিস্তারিত আসছে

 

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের জন্য নিউইয়র্কে ট্রাম্প
পরবর্তী নিবন্ধফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে হামলা-ভাঙচুর