হামজা চৌধুরীকে পেতে বাফুফের চিঠি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল এখন আলোচনায় হামজা চৌধুরী। ইংল্যান্ডের এই প্রবাসী ফুটবলার বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এরই প্রেক্ষিতে বাফুফে হামজার ক্লাব লিস্টার সিটিকে চিঠি দিয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা হামজা চৌধুরীকে পেতে তার ক্লাবের রীতি মেনেই লেস্টারকে চিঠি দিয়েছি। ইংলিশ লিগের নিয়ম অনুযায়ী কোন ফুটবলারের সঙ্গে কথা বলতে হলে তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে হয়। সে জন্য যদি আমাদের বিলম্ব হয় সেটাই করতে হবে। কারণ এটাই নিয়ম।’ হামজা এখন ধারে খেলছেন ওয়াটফোর্ডে।

হামজার মা বাংলাদেশি, বাবা গ্রেনাডিয়ান। জন্ম ১৯৯৭ সালের ১ অক্টোবর ইংল্যান্ডের লাউগবার্গে। ২০১৮-১৯ সালে তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচও খেলেছেন।

‘বাংলাদেশের হয়ে খেলতে পারলে গর্বিত হব।’ একটি গণমাধ্যমে এমন কথাই বলেছিলেন হামজা। তাই বাফুফে হামজা চৌধুরীর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিহত ৭