হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ১ হাজার ২২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।

এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ৩১৩ জন (মৃত্যু ২), সিলেটে ১৫৩ জন (মৃত্যু ২), ময়মনসিংহে ৯৮ জন (মৃত্যু ১) এবং অন্যান্য বিভাগেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮