স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে আসে মাদকের বড় চালান: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনো তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি।তিনি বলেন, আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশে এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক চোরাকারবারীরা বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওইদিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকরী করার জন্য সাহস লাগে ইচ্ছাও লাগে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। আমার নির্বাচনি এলাকা ঢাকা-৩ আসনে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধতুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ