সামর্থ্যের মধ্যে তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তিস্তা নদী প্রকল্পে চীনের অব্যাহত সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে।

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। এর বাইরে অন্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়।

তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।ইয়াও ওয়েন বলেন, তিস্তা একটি বাংলাদেশি প্রকল্প। এটি আপনাদের প্রকল্প। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) বিশেষভাবে তুলে ধরা হয়েছে। কারণ, এর সঙ্গে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ, খামেনির দাফনের পর পরবর্তী বৈঠক
পরবর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম হলেন ‘বাংলাদেশের মন’: প্রধানমন্ত্রী