শুধু বেঁচে থাকা নয়, রোহিঙ্গাদের প্রাপ্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ: জাতিসংঘ

নিউজ ডেস্ক

প্রায় এক দশক ধরে বাস্তুচ্যুত জীবনে থাকা রোহিঙ্গাদের জন্য একটি টেকসই সমাধানের পথ তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনও মিয়ানমারে তৈরি হয়নি। শুধু বেঁচে থাকা নয়, রোহিঙ্গাদের প্রাপ্য মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ বলেন, বাংলাদেশে এখনও প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন।

একটি পুরো প্রজন্ম নির্বাসনে বেড়ে উঠছে,’ বলেন সালেহ। মিয়ানমারে সংঘাত অব্যাহত থাকায় বর্তমানে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি নেই বলেও তিনি জানান।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর অভিযান শুরু হলে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। তাদের অধিকাংশই এখনও বাংলাদেশে শরণার্থী হিসেবে বসবাস করছেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি
পরবর্তী নিবন্ধকুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে আটক ৬২৪