রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বিরোধী দলের প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে।

পূর্ববর্তী নিবন্ধসালাহউদ্দিন আহমদকে গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা মিলেছে: চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধ‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক