বঙ্গভবনে প্রবেশ করছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর আগে থেকেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়

শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের জবাবের অপেক্ষায় ঢাকা, তারেক রহমানের সফর চূড়ান্ত হয়নি
পরবর্তী নিবন্ধশপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি