মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) নির্বাচন কমিশনের সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়।

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের রিটার্নিং অফিসার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাসের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে এ চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের আজ ৯ এপ্রিল অনুষ্ঠিত অষ্টম সভার সিদ্ধান্তক্রমে অনিবার্য কারণবশত নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে গত ১৪ মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবুধবার থেকে চৌকি বসিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধরোজায় চাঙা রেমিট্যান্স, ৭ দিনে এসেছে ৪৭ কোটি ডলার