মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন

আরেফিন মুক্তা, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার, মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা বাজারে মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২ টায় ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।

ডাচ বাংলা ব্যাংকের মুকসুদপুর উপ শাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো: শাহিন তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো: এনামুল হাসান, ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাচ বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান লাল ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকগণ ও বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের আবর আমিরাতের ৪টি শাখা থেকে বিকাশ ওয়ালেটে রেমিটেন্স প্রেরণের সুবিধা চালু