মুকসুদপুর ছাত্র লীগের মিছিলে ভিত্তিহীনভাবে জড়ানোর প্রতিবাদে দুই ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে গত ১৭ মে সকালে ছাত্র লীগের মিছিলে ভিত্তিহীনভাবে জড়ানোর প্রতিবাদে দুই ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে ভুক্তভোগী লাবলু মুন্সী ও হাবিবুর মুন্সীর নীজ বাড়ি উপজেলার নারায়নপুর গ্রামে এই সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা দুইজন গ্রামের সাধারণ কৃষক। গ্রামে সহজ সরলভাবে  বসবাস করতেছি ৷ আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের কোন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম না।
কোনদিন মিছিল মিটিংয়ে অংশ নেইনি।
আওয়ামী লীগের কোন কমিটির তালিকায় সদস্য হিসাবেও আমাদের নাম ছিলোনা। গত ১৭ মে সকালে মুকসুদপুর উপজেলার নারায়নপুর মোড়ে মুকসুদপুর ছাত্র লীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালীন সময়ে আমরা ব্যাক্তিগত কাজে অটোরিকশা যোগে চাঁদহাট বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে  তারা আমাদের অটোরিক্সা থেকে জোরপূর্বক নামিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এই মিছিলে ভিত্তিহীনভাবে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গে শিশুমৃত্যু সাড়ে ৫শ ছাড়ালো