মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন। মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, ২০ এপ্রিল থেক ১০ মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫১ টি ওয়ার্ড ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র সর্বমোট  ৫২ টি ইউনিটে ৩৩ হাজার ১শ ৩৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে নির্ধারিত কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হবে। সকল অপপ্রচার থেকে বেরিয়ে এসে আপনারা নিজের শিশুকে দিন, অন্যের শিশুকে টিকা নিতে সহায়তা করুন।

পূর্ববর্তী নিবন্ধএক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
পরবর্তী নিবন্ধবাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির