মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এই পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
সহকারী শিক্ষক আরিফুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আইসিটি অফিসার আব্দুল বাতেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কাইয়ুম শরীফ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ বিশ্বাস, নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, শিক্ষার্থী অর্ঘ্য ঢালী প্রমূখ।
এসময় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে দশ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে পঁচিশ হাজার টাকাসহ মোট ৩৪ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়।


