নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে শশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছ।
স্থানীয় একাধিক বাসিন্দারা অভিযোগ করেন, গোপালপুর গ্রামের গন্জর সরদারের ছেলে শশুর পলাশ সর্দার কর্তৃক পুত্রবধূ অহনার এহেন ঘটনা ঘটেছে।
একই গ্রামের সেলিম এর সাথে আলাপকালে তিনি জানান টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে দীর্ঘদিন ধরে৷ ধর্ষনের ঘটনা সাজিয়ে প্রতিপক্ষ ফাসানোর চেষ্টা করতে পারে বলেও জানান তিনি। টাকা পয়সা নিয়ে আত্মীয়ের মধ্যে শালিস করা হয়েছে।
এ বিষয়ে পুত্র জিহাদ সর্দার জানায়, আমার শাশুড়ীর সাথে বাবার টাকার লেনদেন আছে, এগুলো গুজব ছড়াচ্ছে এলাকাবাসী।
নাম বলতে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, পলাশ সরদার একজন খারাপ প্রকৃতির লোক, সে তার নিজের পুত্র বধুকে জোরপূর্বক ধর্ষণ করেছে। এসময় এলাকাবাসী তাকে আপত্তিকর অবস্থায় ধরে৷ পরে সে এলাকা থেকে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, এই ঘটনায় এলাকাবাসী মিলে মুকসুদপুর থানায় অভিযোগ দায়েরর প্রক্রিয়া চলছে।
অভিযুক্ত পলাশ সরদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে বাড়িতে পাওয়া যায়নি, তার মুঠোফোন নম্বরটিও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।


