মুকসুদপুরে রোদে ধান শুকানো ব্যস্ত ঘরে তুলতে কৃষকের মুখে হাসি

দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার, মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে ধান শুকানো ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা তৃপ্ত রোদ আর
ভ্যাপসা গরম উপেক্ষা করে মুকসুদপুর উপজেলার অঞ্চলে এখন বোরো ধান কাটা-মাড়াইয়ের
মহোৎসব চলছে। দিগন্তজোড়া সোনালী মাঠের ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-
কৃষাণীরা। প্রতিকূল আবহাওয়া আর নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এবার এ অঞ্চলে বোরো ধানের বাম্পার
ফলন হয়েছে।


টানা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বৈশাখের চিরচেনা রূপ ফিরে এসেছে । এতে ধান কাটা, মাড়াই
ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মুকসুদপুর উপজেলার দেখার বহুগ্রাম গ্রামের
কৃষক মনি বাগচি বলেন জমির ধান কাটলেও রোদের শুকাতে পারছি আরো দুই দিন ধরে রোদ
থাকায় ধান শুকানোর চেষ্টা করছি।একই চিত্র উপজেলার বিভিন্ন বিলে এলাকায়। মুকসুদপুর
উপজেলার তারাইল গ্রামের কৃষক বিদ্যারতন বাকচি জানান, রোদের অভাবে তার মাঝে বৃষ্টি হওয়ার
কয়েএক বস্তা ধান নষ্ট হওয়ার সম্ভকনা আছে তবে গত কয়েক দিনের রোদে আবার ধান শুকানোর
কাজ শুরু করছি।


উজানী ইউনিয়ন চান্দার বিলের অতিবৃষ্টি, শিলাবৃষ্টি বণ্যার পানি ও জলাবদ্ধতায় হাজার
হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । এতে কৃষক ধান কাটা ও মাড়াইয়ের জন্য আরও
সময় লাগবে । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায়
১৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ৪ হাজার ২৭৫ হেক্টর। গত
শনিবার পর্যন্ত হাওরে ধান কাটা হয়েছে ।তবে বর্তমানে রোদ থাকায় কৃষকরা নিরাপদে ধান
শুকানোর সুযোগ পাচ্ছেন। মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন,
প্রতিকূল আবহাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করেই আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা দ্রুত
ধান কাটতে পারছেন। এমন অবস্থা থাকলে আগামী ১০ দিনের মধ্যেই হাওরের সব ধান কাটা শেষ
হবে। উপজেলার বহুগ্রাম ইউনিয়ন ধান শুকানো স্থান তারাইল মাঠ পরিদর্শন করে উপজেলা
নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা
মিজানুর রহমান,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজ সেবা অফিসার
রাকিবুল হাচান, উপজেলা কৃষি সম্প্রসারণঅফিসার মিজানুর রহমান, উপজেলা উপ-সহকারী
উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধকনস্টেবল থেকে এসআইদের পদোন্নতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী