মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী দল
থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—বিপ্লব, ৮ নম্বর বহুগ্রাম ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক; সুদেব সরকার, সদস্য; মিল্টন বাড়ে, সদস্য; গোবিন্দ বালা, সদস্য; অনাথ মজুমদার,
সদস্য; তপন কুন্দর, সদস্য; সঞ্জয় মুখার্জি, সদস্য; বিধান বিশ্বাস, সদস্য; মিঠুন বিশ্বাস, সদস্য;
জগদীশ দাস, সদস্য; মৌমিতা চক্রবর্তী, সদস্য; আশুতো মজুমদার, সদস্য; শংকর বাড়ুই, সদস্য; তপন
পোদ্দার, সদস্য এবং সূর্য মজুমদার, সদস্য।
সংবাদ সম্মেলনে তারা বলেন, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তারা নিজেদের ইচ্ছায় আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।তারা আরও জানান,
স্বেচ্ছায় ও কোনো চাপ ছাড়াই তারা এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


