মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহের মামুন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে ডুবে রাফিয়া (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাফিয়া উপজেলার মাঝিগাতী গ্রামের তুষার শেখের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে রাফিয়া পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তার বাবা তুষার শেখ পুকুরে রাফিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামী আন্দোলনে ফের আমির রেজাউল করীম, মহাসচিব গাজী আতাউর