মুকসুদপুরে তীব্র গরমে হাটে গরু কেনাবেচাশুরু, সুস্থ রাখাতে হাত পাখায় বাতাস করছে

দেলোয়ার হোসেন,স্টফ রিপোটার মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু হাটে হাটে কেনাবেচা
শুরু, ব্যবসায়ীরা গরু ট্রাকে নছিমনে করে মাঠে জায়গা নিয়ে বাশের খুঠির সাথে বেধে
রাখছে ২দিন পর পবিত্র ঈদুল আজহা। মুকসুদপুরে অস্থায়ী পশুর হাটগুলোর প্রস্তুতি শেষ হাটে
আসতে শুরু করেছে গরু-ছাগল মাঠে জায়গা পেতেই আগেভাগে নিচ্ছেন বেপারীরা। তীব্র
গরম আবহাওয়ায় গরুকে সুস্থ রাখা ত্রিপল দিয়ে ছাউনি বানানো হয়েছে হাত পাখা দিয়ে
বাতাস করছে। পশুর হাট বসান হয়েছে মুকসুদপুর পৌরসভার, খান্দারপাড়,
বনগ্রাম,বালিয়াকান্দী,চাঁদহাট প্রশাসনের পক্ষে থেকে অস্থায়ী সোমবার পশুর হাট বসায়।
কযেকটি হাট ঘুরে দেখা গেছে, দেশি গরুর সংখ্যা বেশি। ক্রেতারা বেশিরভাগ মাঝারি গরুর
দিকে ঝুঁকছেন। টেংরাখোলা গ্রামের জাহাঙ্গীর মিয়া বলেন মধ্যবিত্ত পরিবার আমরা চারজনে
১লাখ টাকার মধ্যে কোরবানী দিবো কিন্তু মাঝারি আকারের গরু ১লাখ ১০ /২০ হাজার টাকার কমে
হচ্ছে না হাটে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। বড় গরু নিয়ে চিন্তিত বিক্রেতারা
খামারিরা বলছেন, বিভিন্ন উপজেলা থেকে আসা গরুতেই ভরে যাচ্ছে হাট। তবে পুরোপুরি
জমে ওঠেনি হাট, ক্রেতারা ঘুরে ঘুরে দরদাম যাচাই করছেন অনেকে শুধুই দেখতে আসেন
।খামারিরা বলছেন, এবার ফ্রিজিয়ান-সংকর বড় গরুর পাশাপাশি দেশি লাল, সাহিওয়াল ও মাঝারি
আকারের গরুর চাহিদা বেশি। কারণ মধ্যবিত্ত ক্রেতারা বাজেটের মধ্যে কোরবানি দিতে
চাইছেন। হাটে মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী
ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট আকারের গরু ১ লাখ থেকে টাকা, মাঝারি গরু ১
লাখ ২০ হাজার থেকে ২ লাখ টাকা, বড় গরু ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা বা তার বেশি
দামে বেচাকেনা হচ্ছে। প্রত্যেক বেপারী ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ট্রেনের বিলম্ব, কমলাপুরে যাত্রীদে উপচে পড়া ভিড়
পরবর্তী নিবন্ধগাজীপুরের দুই মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট