মুকসুদপুরে ডা. সাইদুর রহমান লস্কর স্মরণে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দ্রের মোড়ে
অবস্থিত ড. সাইদুর রহমান লস্কর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সোমবার
(১৩ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আয়োজিত ফ্রি
বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে আগত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ
চিকিৎসকবৃন্দ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রদান করেন। দিনভর এই ক্যাম্পে প্রায় ১৫০ থেকে ২০০ জন রোগী চিকিৎসা সেবা
গ্রহণ করেন।

চিকিৎসা সেবা প্রদান করেন
�� ডা. স্বর্ণা সাহিদ লস্কর, ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ (লন্ডন থেকে আগত)
� ডা. ফারিয়া আফরিন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, ইব্রাহিম জেনারেল
হাসপাতাল, মিরপুর
� ডা. সানজিদা বিনতে মুনির, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ,
ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর
�� ডা. তাসলিম আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইব্রাহিম জেনারেল হাসপাতাল, মিরপুর

এই প্রতিষ্ঠানটি প্রয়াত ড. সাইদুর রহমান লস্কর মৃত্যুর পূর্বে এলাকার মানুষের
চিকিৎসার জন্য বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে দান করে গেছেন। তাঁর এই
মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন
করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. স্বর্ণা সাহিদ লস্কর, যিনি ড. সাইদুর
রহমান লস্করের বড় কন্যা, বলেন “আমার বাবার স্বপ্ন ছিল এলাকার সাধারণ মানুষ যেন
বিনা মূল্যে চিকিৎসা সেবা পায়। সেই স্বপ্ন পূরণের অংশ হিসেবেই আজকের
এই আয়োজন। আমি আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আরও বড় পরিসরে
ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প আয়োজন করবো ইনশাআল্লাহ। আমি আমার
বাবার মতো এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে থাকবো।”
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় জনাব মোঃ
সবুজ লস্কর, ম্যানেজার, ড. সাইদুর রহমান লস্কর – ইব্রাহিম জেনারেল হাসপাতাল-এর
তত্ত্বাবধানে। দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রমে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া
পড়ে এবং সবাই ড. সাইদুর রহমান লস্করের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় মানুষকে নতুন অটোভ্যান উপহার
পরবর্তী নিবন্ধক্ষুধামুক্ত বিশ্ব গড়তে যুদ্ধ বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার