দেলোয়ার হোসেন মুকসুদপুর গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার গোপিনাথপুর গ্রামের ১৪০ জন মানবতার হাত
বাড়িয়ে দিয়ে অসহায় এক শ্রমজীবী মানুষকে নতুন অটোভ্যান উপহার দিয়ে
উজ্জ্বল দৃষ্টান্তসৃষ্টি হয়েছে। গ্রামের ১৪ দিন আগে অটোভ্যানটি রাস্তা রেখে
জোহর নামাজ পড়তে যায় নামাজ শেষে লতিফ ফরাজীর একমাত্র জীবিকার ভ্যানগাড়ি
চুরি হয়ে যায়। দিশেহারা অবস্থায় পরিবারসহ তিনি হতাশ হয়ে পড়েছিলেন। এই
খবরে মানবিক উদ্যোগ নেন চা বিক্রেতা আনোয়ার শেখ। তিনি দোকানে বসে
গ্রামের মানুষের কাছ থেকে তহবিল সংগ্রহ শুরু করেন। গ্রামের স্বনামধন্য ব্যক্তি,
যুবক ও দিনমজুররা এগিয়ে এসে মাত্র কয়েক দিনের মধ্যে সংগ্রহ করেন ৭২,৬০০
টাকা। রবিবার (১২ অক্টোবর) সকালে সমাজসেবক মোস্তাফিজুর রহমান সেলিম
স্থানীয় যুব সমাজের সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক ভাবে নতুন অটোভ্যান ও
চাবি তুলে দেন আব্দুল লতিফ ফারাজির হাতে এই অর্থে লতিফ ফরাজীর জন্য নতুন
ভ্যানগাড়ি কেনা হয়।লতিফ ফরাজী বলেন, ্য়ঁড়ঃ;আমি ভেবেছিলাম জীবন থেমে যাবে,
কিন্তু আজ বুঝলাম মানুষের মধ্যে এখনও ভালোবাসা ও মানবতা বেঁচে আছে।
সবাই আমার পাশে দাঁড়িয়েছে, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।
্য়ঁড়ঃ;আনোয়ার শেখ বলেন, ্য়ঁড়ঃ;আমি শুধু শুরু করেছিলাম, মানুষই কাজটি পূর্ণ করেছে।
আমরা সবাই মিলে একজন মানুষের মুখে হাসি ফিরিয়ে এনেছি।্য়ঁড়ঃ;স্থানীয়রা এই
উদ্যোগ গোপিনাথপুরে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে
থাকবে।


