মেহের মামুন, মুকসুদপুর

গোপালগঞ্জের মুকসুদপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাটিকামারী ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সদস্য শহিদ সরদার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার ( ১০ আগস্ট) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এই পদত্যাগের ঘোষণা করেন।
তিনি জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তিনি আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং তার সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান তিনি।


