প্রেস বিজ্ঞপ্তি

ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড
মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই
সিজনেও মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এই ঈদে
মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও
রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি
বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন
ক্রেতারা।
সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল
ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা
পরিচালক এস এম মাহবুবুল আলম। সেসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব
বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে
মার্সেল সর্বদা ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে আসছে। এরই ধারবাহিকতায়
আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে পণ্য ক্রয়ে গ্রাহকদের ১০ লাখ টাকা পাওয়ার সুবিধা
দেয়া হচ্ছে। পূর্বের মতো মার্সেল ডিজিটাল ক্যাম্পেইনের এই সিজনও
গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শতভাগ সফল হবে বলে তিনি
আশাবাদী।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলাকালীন ক্রেতারা
দেশজুড়ে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর
ক্রেতার নাম, মোবাইল নাম্বার ও সংশ্লিষ্ট পণ্যের বার কোড ডিজিটাল রেজিস্ট্রেশন
করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে
ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের ১০ লাখ টাকা, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক
বা নিশ্চিত উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম
কর্তৃপক্ষ ক্রেতাদেরকে সেসব উপহার বুঝিয়ে দিচ্ছেন।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে
‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে মার্সেল। সেজন্য দেশব্যাপী
মার্সেল পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল
নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা
হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশব্যাপী বিস্তৃত মার্সেলের
যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে,
সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ
কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইনের
আওতায় গ্রাহকদের নানান সুবিধা দিয়ে আসছে মার্সেল।


