নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার
ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা ১৩ এপ্রিল, সোমবার ব্যাংকের
প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি- মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর
(চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও
ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দসহ প্রধান
কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৯টি জোনের জোনপ্রধান ও ৪টি
কর্পোরেট শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।


